ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • সুবর্ণচরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

    সুবর্ণচরে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরের আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ। 

    আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চর ওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার হাদার দোকান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা-পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

    চরজব্বার থানা-পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল রির্পোটে অনুমান করা হচ্ছে লোকটি ভিক্ষা করতেন, পকেটে এলোমেলো কিছু টাকা পাওয়া গেছে যেগুলো দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট রয়েছে।  গতকাল রবিবার রাতের কোনো এক সময় রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

    চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
      


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ