ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ডুমুরিয়ার ভদ্রা নদীর উপর সাঁকো নির্মাণ

    ডুমুরিয়ার ভদ্রা নদীর উপর সাঁকো নির্মাণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অক্লান্ত পরিশ্রম করে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল মেম্বার  শনিবার (৩০ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইজিবাইক মালিক-শ্রমিকদের সহযোগিতায় জনদুর্ভোগ লাগবে ডুমুরিয়া ভদ্রা নদীর উপর জনচলাচলের জন্য কাঠ - বাঁশের সাঁকো তৈরি করা হয়।

    ডুমুরিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ডুমুরিয়া বাজার, প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে সরকারি দাপ্তরিক কাজ থেকে শুরু করে দৈনন্দিন কেনাকাটার জন্য । ডুমুরিয়া বাজার এবং উপজেলা সদরে  দক্ষিণ অঞ্চল মানুষের যাতায়াতের জন্য  ভদ্রা নদীর উপর নির্মিত পুরাতন কাঠের পুল দীর্ঘ কাল যাবত ব্যবহৃত হয়ে আসছিল, বর্তমানে ফুলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগের শিকার হয় ।

    বর্তমানে কাঠের পুলের স্থানে ভদ্র নদীর উপর ব্রিজ তৈরীর জন্য টেন্ডার হয়েছে।  কাঠেরপুল ভেঙ্গে ফেলার কারণে হাজার হাজার লোকজনের ডুমুরিয়া বাজার, উপজেলা সদরে আসা-যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নব নির্বাচিত মেম্বার নাজমুল হোসেন বকুল এর ব্যক্তিগত উদ্যোগে ভদ্রা নদীর উপর সাঁকো নির্মিত করা হয়। ভদ্র নদীর উপর সাঁকোটি তৈরির ফলে ডুমুরিয়া বাজারের ব্যবসায়ীদের মাঝে প্রান ফিরে এসেছে সাঁকো তৈরি প্রসঙ্গে ডুমুরিয়া বাজার ব্যবসায়ী জানান, ভদ্রার নদীর উপর পুল না থাকায় আমরা ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম, সাঁকো দিয়ে পারাপার রত জনসাধারণ বলেন সাঁকোটি তৈরির ফলে আমাদের কষ্ট অনেক লাঘভ হয়েছে , কারণ ব্রিজ তৈরি কবে শেষ হবে সে অপেক্ষায় থাকতে হলে ভদ্রা নদীর এপার ওপারের লোকজন ডুমুরিয়া বাজারের ব্যবসায়ীদের চরমভাবে ভোগান্তিতে থাকতে হতো । জনদুর্ভোগ লাগবে এমন মহৎ উদ্যোগের জন্য আমরা নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল  মেম্বার ভাইয়ের কাছে কৃতজ্ঞ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ