ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • আন্দোলনের নামে নাশকতা করলে তা দমন করা হবে

    আন্দোলনের নামে নাশকতা করলে তা দমন করা হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। সুতরাং এ দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আর আন্দোলনের নামে কোনো নাশকতা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

    শনিবার শনিবার কুষ্টিয়া ডিসিকোর্টে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসনের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
     
    মাহবুব উল আলম হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোনো সাংবিধানিক ব্যবস্থা নয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিরও কোনো অংশ নয়। এটা আনতে হয়েছিলো শুধুমাত্র বিএনপির মতো অগণতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনিহা প্রকাশের কারণে।

    তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখায় উল্লেখ ছিল যে, পরপর তিনবার তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা হয়েছে। তবে পরাজিত দলগুলো এ নির্বাচনগুলো অভিযুক্ত করেছে। তাই চুক্তি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। উচ্চ আদালতও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ বলেছে। এটা নিয়ে কথা বলা যুক্তিযুক্ত নয়।

    ঈদ সামগ্রী বিতরণের সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ