ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে

     নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
     
    শুক্রবার কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ আশা ব্যক্ত করেন।
     
    এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা কর্মীরা।

    মাহবুব উল আলম হানিফ বলেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ টানা ১৩ বছর রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এ ১৩ বছরে অনেক নির্বাচন হয়েছে এবং বিএনপির অনেক প্রার্থী জয় লাভ করেছেন। আওয়ামী লীগের সময় সব নির্বাচন স্বচ্ছ হয়েছে। কিন্তু বিএনপি প্রার্থী পরাজিত হলেই তখন তারা মিথ্যা অভিযোগ তুলে।

    জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না উল্লেখ করে হানিফ বলেন, ২০১২ সালের পর থেকে খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতারা একাধিক বার ঈদের পরে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর কথা বলেছেন। কিন্তু জনগণ বিএনপির নেতাদের কথা আমলে নিচ্ছে না। আল্লাহর অশেষ রহমতে আওয়ামী লীগ সরকার টানা ১৩ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। সরকার তার নির্ধারিত সময় শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার  ক্ষমতায় আসবে বলে আমি আশাবাদী।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ