ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মৃত্যুভয় উপেক্ষা করে নির্ভীক পিতার মতো স্বদেশে ফিরেছিলেন শেখ হাসিনা- এমপি পংকজ নাথ

    মৃত্যুভয় উপেক্ষা করে নির্ভীক পিতার মতো স্বদেশে ফিরেছিলেন শেখ হাসিনা- এমপি পংকজ নাথ
    ছবি: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেন্দীগঞ্জে আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেন্দীগঞ্জে আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। সোমবার দুপুরে আওয়ামী  লীগের দলীয় কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

    সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন অংশগ্রহণ করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, ‘পদে পদে শত বাঁধা, মৃত্যুভয় উপেক্ষা করে নির্ভীক পিতার মতো স্বদেশে ফিরেছিলেন শেখ হাসিনা। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণতা পেয়েছে প্রিয় স্বদেশ।

    তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রক্ষা করতে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে সামরিকতন্ত্রের বুটে পৃষ্ঠাকারী জিয়াউর রহমানের অপপ্রচার, হত্যার হুমকি উপেক্ষা করে ৬ বছর প্রবাস জীবন কাঁটিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৮১ সনের ১৭ মে স্বদেশে ফিরেছিলেন শেখ হাসিনা।

    এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তাঁর জন্য সকলের কাছে দোআ চান তিনি।

    এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, মোস্তাফিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, কোষাধ্যক্ষ আজম মুন্সি,

    বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকির কাজী, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল প্রমুখ।


    কেআর/এসজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ