ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • রেল স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়

    রেল স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে কমলাপুর রেল স্টেশনে। স্টেশনে বেশিরভাগ লোকজনই নির্দিষ্ট সময়ের আগেই পরিবার-পরিজন নিয়ে এসে বসে আছেন। যার ফলে রেল স্টেশনের প্ল্যাটফর্ম বিপুল সংখ্যক মানুষে পরিপূর্ণ। 

    শুক্রবার সকালে এমন চিত্র দেখা গেছে। আজ একটি ট্রেনের সিডিউল বিপর্যয় ছাড়া বাকি ট্রেনগুলো ঠিক সময়েই ছেড়ে গেছে। সিডিউল বিপর্যয়ে পড়া ট্রেনটি হচ্ছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলে  প্রায় দেড় ঘণ্টা লেটে সকাল ৯টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ে।

    কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকে সবগুলো ট্রেন সময় মতো ছেড়ে গেছে। আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। যারা টিকিট কাটতে পারেননি, তাদের কিছু আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ