ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • গাজীপুরের প্রথম মেয়র এম এ মান্নান আর নেই

    গাজীপুরের প্রথম মেয়র এম এ মান্নান আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল ৪টা ৩৫ মিনিটে এম এ মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

    এর আগে বুধবার (২৭ এপ্রিল) এম এ মান্নানের শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন এম এ মান্নান।

    শায়রুল কবীর বলেন, এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

    ৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন। দলীয় কোনো অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন না।

     তার গাজীপুর মহানগরের বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ