ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • থাইরয়েড এর লক্ষণ

    থাইরয়েড এর লক্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীরে কয়েকটি বিশেষ লক্ষণ দেখা দিলেই, থাইরয়েড পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন সেগুলো কী কী- 

    ১. পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও অল্প পরিশ্রমের পরেই অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়েন অনেকে। বিশেষজ্ঞদের মতে, ক্লান্তি থাইরয়েডের অন্যতম প্রাথমিক লক্ষণ। এমনটা একটানা দেখা দিলে থাইরয়েড পরীক্ষা করানো উচিত। 

    ২. ঠান্ডা-গরমের কারণে নয়, সারা বছর ধরেই সর্দিকাশির সমস্যা দেখা যায় অনেকের। ঠান্ডা লাগার এমন প্রবণতা দেখা দিলেও সতর্ক হওয়া উচিত। 

    ৩. থাইরয়েডের সমস্যা থাকলে ঋতুচক্রেও প্রভাব পড়ে। তাই প্রথম দুই মাস এই সমস্যা দেখা দিলেই থাইরয়েড পরীক্ষা করিয়ে নিন। 

    ৪. হজমশক্তি কমে যাওয়ার কারণে দ্রুত ওজন বাড়ছে। এটিও থাইরয়েডের লক্ষণ। থাইরয়েডের সমস্যা হলে বিপাক হারেও প্রভাব পড়ে। 

    ৫. থাইরয়েড হলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। সঠিক পরিচর্যার পরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ