ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • প্রথম দিনেই ৫৫ মিনিট বিলম্বে ছাড়ল ধূমকেতু

    প্রথম দিনেই ৫৫ মিনিট বিলম্বে ছাড়ল ধূমকেতু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রেনযোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ঈদযাত্রা। বুধবার (২৭ এপ্রিল) ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে বাড়ি ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এদিন ভোর সাড়ে ৬টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেসে’র মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা শিডিউল বিপর্যয়ে পড়ে। তবে পরের ট্রেন সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেসে’র মাধ্যমে ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু হয়।

    এদিকে, ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনেই বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন ঘরমুখো মানুষ। তারা বলছেন, শুরুর দিনই এমন দেরি হলে এসব ট্রেন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবে না। এতে আপ-ডাউনে শিডিউল বিপর্যয়ে পড়বে। ভোগান্তি বাড়বে যাত্রীদের।

    ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী আফতাব আরেফিন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো ট্রেন ১ মিনিট বিলম্ব হলে আপ-ডাউনে ১৫ থেকে ২০ মিনিট বিলম্ব হয়। ধূমকেতু শুরুতেই ৫৫ মিনিটের বিলম্ব, বাকিটা সময় কিভাবে শিডিউল ঠিক হবে জানি না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ