ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

অর্ধশতাধিক ছিনতাইকারী আটক

অর্ধশতাধিক ছিনতাইকারী আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও মোবাইল ফোন ছিনতাই চক্রের মূলহোতাসহ অর্ধশতাধিক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় চক্রের সদস্যদের কাছ থেকে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদিসহ এক হাজারের বেশি বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৫ এপ্রিল) ভোর থেকে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ