ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে শাস্তি

    লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে শাস্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল ফিতরে লঞ্চের টিকিট বিক্রি শেষ। সোমবার (২৫ এপ্রিল) সদরঘাটে দেখা গেছে কাউন্টারগুলোতে নেই কোনও যাত্রী, নেই লঞ্চের প্রতিনিধি। 

    অন্যদিকে এবার নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কোনওভাবেই ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে লঞ্চ মালিকদের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে দফায় দফায় বৈঠক করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ। যাত্রীদের শনাক্ত এবং কালোবাজারি রোধে টিকিট কাটার সময় এনআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। 

    কারও এনআইডি কার্ড না থাকলে  জন্ম-নিবন্ধন সার্টিফিকেট দেখাতে হবে।  এবার ঈদের ৫ দিন আগ থেকে ও ৫ দিন পর পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না। রাতে বেলায়  স্পিড বোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পদ্মা সেতুর নিচ দিয়ে ঈদে সবগুলো ফেরি ২৪ ঘণ্টা চলতে পারবে।

    বিআইডব্লিউটিএ'র সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. দেলোয়ার হোসেন বলেন, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে লঞ্চের মালিকদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন অতিরিক্ত যাত্রী বহন করবেন না। তারপরও টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত থাকবে। কোনও অনিয়ম নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ