ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভিটামিন-সি ছাড়াও মাল্টার যত গুণ

    ভিটামিন-সি ছাড়াও মাল্টার যত গুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাল্টা প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় এবং দামেও বেশ সস্তা। শুধুমাত্র ভিটামিন-সি না, মাল্টাতে রয়েছে ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, এবং চর্বিমুক্ত ক্যালরি। এগুলো ছাড়াও মালটাতে রয়েছে আরও অনেক পুষ্টিগুণ। 

    ভিটামিন-সি এর চাহিদা পূরণে 
    ভিটামিন-সি এর চাহিদা পূরণে মাল্টার জুড়ি নেই। এক গ্লাস মাল্টার জুসকে ভিটামিন-সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয়। মাল্টাকে ভিটামিন-সি ট্যাবলেট হিসেবেও গ্রহণ করা যায় । গবেষণায় দেখা গিয়েছে, ১০০ গ্রাম মাল্টায় ভিটামিন-সি আছে ৩২ মিলিগ্রাম। প্রতিদিন মানবদেহে ভিটামিন-সি এর চাহিদার আধাভাগ জোগান দিতে পারে একটি মাল্টা। 
    রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে 

    প্রতিনিয়ত মাল্টা খেলে দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। একটি গবেষণায় দেখা গেছে,যারা নিয়মিত মাল্টা খায় তাদের দাঁতের রোগ অনেক কম হয়। জিহ্বায় ঘা, ঠোঁটের ঘা, জ্বরের সময় ঠোঁটসহ ত্বক, জিহ্বার অনেক রোগ ভাল করে মাল্টা। এছাড়াও শীতকালীন ঠোঁট ফাঁটা, পায়ের তালু ও হাতের তালু ফাঁটা রোগ প্রতিরোধ করে মাল্টা।

    দৃষ্টিশক্তি ভালো রাখতে
    প্রতিদিন একটি করে মাল্টা খাওয়ার অভ্যাস আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। কারণ, কমলায় রয়েছে ভিটামিন এ, সি ও পটাসিয়াম। এ ভিটামিনগুলো দৃষ্টিশক্তির জন্য বেশ উপকারী। তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে নিয়মিত খান মাল্টা। 

    পাকস্থলীর ক্রিয়া সচল রাখতে
    পাকস্থলীকে সুস্থ রাখে মাল্টা। তাই নিয়মিত মাল্টা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয়। মাল্টা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে।

    ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে
    মাল্টায় হেসপেরিডিন ও ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যান্টি-অক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে। মাল্টা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি তাদের রক্তের চর্বির পরিমাণ কমাতে সহায়তা করে মাল্টা। মাল্টা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই যাদের বহুমূত্র রোগ আছে তারা নির্দ্বিধায় মাল্টা খেতে পারেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ