ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • অতিরিক্ত যাত্রী বহন নয়, প্রয়োজনে ডাবল ট্রিপের ব্যবস্থা

    অতিরিক্ত যাত্রী বহন নয়, প্রয়োজনে ডাবল ট্রিপের ব্যবস্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কালবৈশাখী ঝড়ের বিষয়ে যাত্রী ও লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীরা যাতে নির্দেশনা মেনে চলেন, সেই অনুরোধ থাকবে। 

    তিনি বলেন, একটি ট্রিপে কত যাত্রী নেওয়া যাবে, তা আমাদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। যাত্রীর চাপ বেশি থাকলে আমরা ডাবল ট্রিপের ব্যবস্থা করব। সবাই নির্দেশনা মেনে চললে বাকিটা সামলে নিতে পারব। 


    রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। বিআইডবিøউটিএ, মালিক, শ্রমিক নেতাদের সাথে মিটিং হয়েছে। 


    তারা নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, যাত্রীদের সাথে কথা বলে দেখলাম তারা মোটামুটি সন্তুষ্ট। জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে এবার তারা ভ্রমণ করছেন৷ শৃঙ্খলা রক্ষার জন্য আমরা লঞ্চে মোটরসাইকেল না উঠানোর নির্দেশনা দিয়েছি৷ তিনি আরও বলেন, যাত্রীদের মধ্যে সচেতনতা বেড়েছে। 

    আইনশৃঙ্খলা বাহিনী টহলে রয়েছে। ঈদকে সামনে রেখে দুষ্ট চক্র যাত্রীদের চাপে ফেলে অতিরিক্ত অর্থ আদায় করতে চায়। এ রকম কেউ যদি আমাদের নজরদারিতে আসে, তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


    সদরঘাট টার্মিনালে পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, নৌ-নিরাপত্তা ট্রাফিকের যুগ্ম পরিচালক শেখ মো. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ