ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ঘেরে বিষ ঢেলে ১৫ লাখ টাকার মাছ নিধন

     ঘেরে বিষ ঢেলে ১৫ লাখ টাকার মাছ নিধন
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোল্লাহাটের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ১৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন শুক্রবার (১৪ মে) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

    মোল্লাহাট উপজেলার গাংনি রহমতপুর গ্রামের সহোদর আলমগীর সরদার ও ফুরাঙ্গী সরদারের ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ ঘটনায় আলমগীর সরদার মোল্লাহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    আলমগীর সরদার বলেন, সকালে ঘেরে এসে দেখি ছোট-বড় সব ধরনের মাছ মরে ভেসে উঠছে। ঘেরের পাশে দু’টি কিটনাশকের বোতল পড়ে রয়েছে। বিষক্রিয়ায় রুই, কাতলা, মৃগেল, গলদা চিংড়িসহ সব মাছ মরে গেছে।

    তিনি আরও বলেন, ধারণা করছি ছোট ভাই বাদশা সরদার হত্যা মামলার আসামিরা আমাদের নিঃস্ব করতে ঘেরে বিষ প্রয়োগ করেছে। শত্রুদের বিষে আমাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ফুরাঙ্গী সরদার বলেন, দুই মাস আগে প্রায় দেড় লাখ টাকার গলদার রেণু ছেড়েছিলাম। এমন বিষ দিয়েছে রেণু পর্যন্ত মরে গেছে। তাই এই ঘটনার বিচার চেয়েছেন স্থানীয়রা।

    মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম কবির বলেন, ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ