ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • সহকারী জজ পরীক্ষায় দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জের মিতু 

    সহকারী জজ পরীক্ষায় দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জের মিতু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চর্তুদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগ পরীক্ষার ফলাফল দেয়া হয়। সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসা. জান্নাতুন নাইম মিতু। 

    মিতু চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি। চাঁপাইনবাবগঞ্জ জেলা 'ল' স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি জান্নাতুন নাইম মিতুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়নশুকা এলাকায়। মো. নাইমুল ইসলাম ও নাহিদা খাতুন দম্পতির মেয়ে ছাত্রলীগ নেত্রী মিতু দ্বিতীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। 

    বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের সাক্ষরিত চূড়ান্ত ফলাফলে জানা যায়, মোট ১০২ জনের রোল নাম্বার উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফলাফল প্রকাশ করা হয়। 

    এবিষয়ে ছাত্রলীগ নেত্রী জান্নাতুন নাইম মিতু মুঠোফোনে জানান, সকল কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা, বাবা-মা, পরিবারের সকল সদস্য, শিক্ষক-সহপাঠী ও বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি। আমি কেবল অনার্স পাশ করেছি। মাস্টার্সও এখনও সম্পন্ন হয়নি। এরমধ্যেই সহকারী জজ পরীক্ষার ফলাফল পেয়েছি। এই খবরে খুব ভালো লাগছে। সেই সাথে পড়াশোনা ও সহকারী জজ হিসেবে কাজ শুরুর জন্য অনেক চাপও রয়েছে। খুব একটা ভালো প্রস্তুতি নিতে পারিনি। প্রথম বর্ষ থেকেই শুধুমাত্র একাডেমিক পড়ার উপর গুরুত্ব দিয়েছি। 
    তিনি আরও বলেন, সমাজের অসহায় দরিদ্র নির্যাতিত মানুষরা যাতে নায্য বিচার পায়, সেলক্ষ্যে কাজ করব। বিচার বিভাগের লিগ্যাল এইড নিয়ে কাজ করার বিশেষ পরিকল্পনাও আছে। সকলের কাছে দোয়া ও সর্মথন চাই, যাতে সকলের আস্থার প্রতিদান দিয়ে সততা, ন্যায়, নিষ্ঠার সাথে বিচারকাজ করতে পারি। 

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসা. জান্নাতুন নাইম মিতু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে মাধ্যমিক (এসএসসি) ও রাজশাহী নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন। তার বাবা নাইমুল ইসলাম পেশায় একজন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি চাঁপাইনবাবগঞ্জেই কর্মরত রয়েছেন। 


    উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়, মেধা তালিকায় থাকা ৯৮তম, ৯৯তম, ১০০তম, ১০১তম, ১০২তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সাথে অতিরিক্ত আরও দুইজন মিলিয়ে মোট ১০২ জনকে মনোনীত করা হয়েছে। 

     


    চাঁপাইনবাবগঞ্জ/ফেরদৌস সিহানুক শান্ত/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ