ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

    আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বুলবুল নামের (২২) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।   বৃহস্পতিবার (২১ এপ্রিল) টিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    এসপি মো. আসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রাজধানীর মিরপুর  সনি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দু’টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।


    মনিরুল সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। মনিরুল তার ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমের মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করতো। সেই সাথে সে অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে জিহাদের আর্মড কমব্যাট প্রশিক্ষণের ভিডিও ও জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করে আসছিল।

    এটিইউয়ের এ কর্মকর্তা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সে খিলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছিল। মনিরুলের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ