ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • প্রাইভেট কারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

      প্রাইভেট কারের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল আহমেদ (৩২) নিহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) বিকেলে শহরের ব্যস্ততম সড়ক সেন্ট্রাল রোডের পুরাতন থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে রুমেল আহমেদের পোশাকের দোকান রয়েছে। মোটরসাইকেলে তিনি তার বাবাকে নিয়ে বিকেলে শহর থেকে তার গ্ৰামের বাড়ি সদর উপজেলার বলিয়ারবাগ গ্ৰামের উদ্দ্যেশ্যে র‌ওনা হন। সেখান থেকে দোকানে ফেরার পথে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের পুরাতন থানার সামনে হঠাৎ তার মোটরসাইকেলটিকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। 

    প্রত্যক্ষদর্শী আনোয়ার বলেন, আমরা দোকানে নিয়মিত ইফতার করি। ইফতারি নিয়ে অপেক্ষা করছিলাম। রুমেল ভাই উনার বাবাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে বাবাকে দিয়ে দোকানে ফেরার পথে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়।‌ তখনই তিনি মারা যান। 

    বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমদ জানান,  মৌলভীবাজার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুমেল ইফতারের আগ মুহূর্তে এম সাইফুর রহমান রোডের পুরাতন থানা সংলগ্ন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। 

    মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, আমি শুনেছি দুর্ঘটনা ঘটেছে। এখনো বিস্তারিত কিছু জানি না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ