ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন : আমু

    করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন : আমু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশবাসীকে ১৪ দলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। এ সময় তিনি করোনা প্রতিরোধে সবাইকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

    শুক্রবার এক ভিডিও বার্তায় আমির হোসেন আমু বলেন, করোনা মহামারীর কারণে দেশবাসী স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারছে না। মহান রাব্বুল আলামীনের দরবারে দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও করোনা উত্তরণে কায়োমন বাক্যে দোয়া প্রার্থনা করে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে দেশের মানুষ দ্রুত এই মহামারী ও বিপদ থেকে পরিত্রাণ পাবে।


    আমির হোসেন আমু বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের সর্বাত্মকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচেষ্টা থাকা উচিত। প্রথমবার থেকেই এই সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব নির্দেশনা দিয়ে আসছিলেন তা সঠিকভাবে পালন করা হলে যেটুকু ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি তা হয়তো হতো না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ