ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • সিলেটের আকাশ থেকে ফের ঢাকায় ফিরল বিমান

    সিলেটের আকাশ থেকে ফের ঢাকায় ফিরল বিমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বজ্রপাত, বাতাসের বেগ ও প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েও রানওয়েতে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রায় ৪০ মিনিট আকাশে উড়ার পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি জানিয়েছে। 

    বৈরী আবহাওয়া, বজ্রপাত ও বৃষ্টির কারণে ঢাকা থেকে সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে না গিয়েই মাঝপথ থেকে ফিরে আসে।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৪০ মিনিটে বিমানের বিজি-৩২৩৯ ফ্লাইটটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সিলেট থেকে যাত্রী নিয়ে সৌদির রিয়াদে যাওয়ার কথা ফ্লাইটটির। তবে সিলেট বিমানবন্দরের ৯০ কিলোমিটার আগেই আবহাওয়ার প্রতিকূল হয়ে যাওয়ায় ফিরতে শুরু করে বিমানটি। পরবর্তীতে কোথাও অপেক্ষা না করে সরাসরি ফিরে আসে ঢাকায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ