ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ১৩০০ টাকার জুতা ১৯০০ টাকায় বিক্রি করছিল বাটা

    ১৩০০ টাকার জুতা ১৯০০ টাকায় বিক্রি করছিল বাটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটের জিন্দাবাজারে বেশি দামে জুতা বিক্রি করায় বাটার শোরুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নগরীর জিন্দাবাজারের লন্ডন ম্যানশনের বাটার শোরুমকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়। 

    জানা গেছে, লন্ডন ম্যানশনের নিচতলার বাটা শোরুমে বেশিরভাগ জুতায় কোম্পানি নির্ধারিত দাম উল্লেখ নেই। এছাড়াও অনেক জুতায় দোকানের পক্ষ থেকে ১৩০০ টাকার জুতা ১৯০০ টাকা  ও ২৩০০ টাকার জুতা ২৯০০ টাকা বিক্রির জন্য মূল্য বসানো হয়েছে। নিজেদের মতো করে দামের স্টিকার বসিয়ে অতিরিক্ত জুতা বিক্রি করতেও দেখা যায়। এছাড়াও বাটা কোম্পানি ছাড়াও আমদানিকৃত অন্য কোম্পানির জুতাও কোনো অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছিল। 

    অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ঢাকা পোস্টকে বলেন, বাটার শোরুমে অভিযানকালে সংশ্লিষ্টরা জুতার দাম বেড়েছে দাবি করলেও পণ্য ক্রয়ের তালিকা দেখাতে পারেননি। অনেক জুতায় দামের ট্যাগ দেওয়া নেই। অনেক জুতায় তারা নিজেদের মতো করে দামের স্টিকার মেরে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করছে। এতে ভোক্তা অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই এই দোকানকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। 

    এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সেলিম মিয়া, কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) সদস্য তামান্না আক্তার ও ধীমান দাশ উপস্থিত ছিলেন। এপিবিএন পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ