ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ডিবির পোশাক পরে টাকা লুট, থানায় অভিযোগ

    ডিবির পোশাক পরে টাকা লুট, থানায় অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশের পোশাক পরিহিত পাঁচ ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ের এক বিক্রয় প্রতিনিধিকে প্রাইভেটকারে তুলে নিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা ও তিনটি মুঠোফোন লুট করার অভিযোগ পাওয়া গেছে।

    মঙ্গলবার দুপুরে সড়কের নারাঙ্গাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিক্রয় প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন।

    দেলোয়ার হোসেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের (রকেট) সদর উপজেলায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

    লিখিত অভিযোগ থেকে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে নারাঙ্গাই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কর্নেল মালেক টাওয়ারের সামনে মোটরসাইকেল রেখে দেলোয়ার হোসেন রাস্তা পার হন। এরপর দোকানে লেনদেন শেষ করে মোটরসাইকেলের কাছে যেতে মহাসড়কের ওঠার পরপরই একটি প্রাইভেটকারে করে ডিবি পুলিশের পোশাক পরা পাঁচ ব্যক্তি এসে তাকে গাড়িতে উঠতে বলেন। 

    তবে তিনি প্রাইভেটকারে উঠতে না চাইলে তাকে জোর করে গাড়িতে তুলে তার হাতে হাতকড়া লাগায়। এরপর তার মুখ কাপড় দিয়ে বেঁধে গোলড়ার দিকে যেতে থাকেন। এ সময় তারা দেলোয়ারকে মারধর করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা, তিনটি মুঠোফোন সেট, ডাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র এবং টিকা কার্ড জোর করে ছিনিয়ে নেয়। 

    ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, টাকা ও মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়ার পর মহাসড়কের বারবাড়িয়া এলাকায় প্রাইভেটকার থেকে তাকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে তারা ঢাকার আশুলিয়ার নবীনগরের দিকে চলে যান। তাৎক্ষণিক তিনি ঘটনাটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

    এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, ডিবির পোশাক পরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এছাড়া ডিবির কোনো সদস্য এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ভুক্তভোগী দেলোয়ার হোসেন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

    এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ