ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

     সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছোট ভাইকে সাঁতার শেখাতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

    মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের চরগওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

    মারা যাওয়া দুই শিশু জিম (১১) ও আলিফ (৭) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার মেয়ে ও ছেলে।

    জিম টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামে তার মামা শফিকুল বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করত। ছোট ভাই আলিফ গতকাল সোমবার মামার বাড়িতে বেড়াতে আসে।

    বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল।

    নিহত শিশুদের মামা শফিকুল বিশ্বাস জানান, তার বোনের মেয়ে জিম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করত। ভাগনে আলিফ সোমবার তাদের বাড়ি গওহরডাঙ্গায় বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে জিম তার ছোট ভাই আলিফকে সাঁতার শেখাতে বাড়ির পাশে ঘেরে নিয়ে যায়। সেখানে আলিফ পানিতে ডুবে গেলে জিম তাকে রক্ষা করতে গেলে নিজেও পানিতে ডুবে যায়।

    এ সময় তাদের মামাতো বোন পানিতে ডুবে যেতে দেখে বাড়ি এসে সবাই জানায়। বাড়ির লোকজন ঘেরে গিয়ে তাদের দুই ভাই-বোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ