ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিদেশি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

    বিদেশি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর গোদাগাড়ীর বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকা থেকে তিনটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ১৯ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। র‍্যাবের দাবি আটক ওই ব্যক্তি একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। 

    র‍্যাব জানায়, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি দল রবিবার রাত ১২ টার দিকে গোদাগাড়ী থানার বালিয়াঘাট্টা কাশিমপুর গ্রামে অভিযান চালায়। এসময় ৩টি বিদেশী পিস্তল, ৭ টি ম্যাগাজিন, ১৯ রাউন্ড  গুলি ও নগদ টাকাসহ রবিউল ইসলাম (২৫) নামের একজনকে গ্রেফতার করে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার তাহেরপুর গ্রামে। বাবার নাম শরিফুল ইসলাম।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছে, অবৈধভাবে সংগ্রহ করা অস্ত্রগুলোর চালান বিক্রির জন্য তৈরি রাখা হয়েছিলো। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ