ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • অবৈধ ৫ ইটভাটায় অভিযান

    অবৈধ ৫ ইটভাটায় অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট তৈরির অভিযোগে সাভারে পাঁচ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

    শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের বলিয়াপুর ও আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    নেতৃত্ব দেন আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।
    জানা গেছে, ইটভাটার অনুমতি না থাকায় সাভারের উত্তর কাউন্দিয়া এলাকায় এবিসি ব্রিকস ও ভাকুর্তা এলাকায় বিএমসি ব্রিকস আংশিক ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আমিন বাজার চাঁনপুড় এলাকায় এইচএমবি ব্রিকস, একেবি ব্রিকস ও সোনার বাংলা ব্রিকসকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন এ তথ্য নিশ্চিত করে বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইটভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দুষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ এলাকায় অবৈধ কোনো ইটভাটা রাখা হবে না। আগামীতে আমাদের অভিযান চলবে। এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

    অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ