ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • সিলেটে ফের মাংসের দাম নির্ধারণ

    সিলেটে ফের মাংসের দাম নির্ধারণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেট মহানগর এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা এবং খাসির মাংস ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের দুদিন পর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে।

    সিলেট সিটি করপোরেশন জানিয়েছে, গত বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দামের তুলনায় বাজারে বেশি দামে মাংস বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ক্রেতা ও ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে নতুন নির্ধারিত মূল্যে শুধু গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে। নির্ধারিত দামের বেশি মূল্যে কেনাবেচা করলে জরিমানার পাশাপাশি মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

    প্রসঙ্গত, সিসিক নির্ধারিত দাম বৃদ্ধির দাবিতে গত ৭ এপ্রিল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য নগরীর গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সিসিক প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা ও ছাগলের মাংস সাড়ে ৮০০ টাকা নির্ধারণ করে দিয়েছিল। এতে লোকসানের কথা বলে রমজানের আগে দুই ধরনের মাংসের দাম বাড়ানোর দাবি জানায় সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতি।

    পরে মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেন। নগরীর মাংস ব্যবসায়ীরা সোমবার সকাল থেকে গরু ও ছাগলের মাংসের দোকান খুলেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ