ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় রুপা উদ্ধার

    মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় রুপা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় ১২ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৩ এপ্রিল) ভোররাতে সাতক্ষীরা সদর থানার ছয়ঘরিয়া এলাকা থেকে গহনাগুলো উদ্ধার করা হয়। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

    সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল লতিফের নেতৃত্বে একটি টহল দল ছয়ঘরিয়া নামক স্থানে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ১৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়। 

    তিনি বলেন, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা ও উদ্ধারকৃত রুপার গহনা ট্রেজারি অফিসে জমা করা হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ