ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • চাঁপাইনবাবগঞ্জে বুপ্রেনোরফিন ইনজেকশন সহ আটক ১

    চাঁপাইনবাবগঞ্জে বুপ্রেনোরফিন ইনজেকশন সহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট ইউনিয়নের কানসাট বাজার থেকে ৪৫০ পিচ বুপ্রেনোরফিন ইনজেকশনস শ্রী কৃষ্ণ ঘোষকে আটক করে র‍্যাব-৫। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ গ্রামের অভি ঘোষ ও শ্রীমতি সবিত্রী দেবির ছেলে।

    র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১০ এপ্রিল রাত ৯টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন কানসাট বাজারের কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এতে বুপ্রেনরফিন ইনজেকশন-৪৫০ (চারশত পঞ্চাশ) পিচ, মোবাইল-১ (এক) টি এবং  সীমকার্ড-০১(এক) টি সহ আসামী ১। শ্রী কৃষ্ণ ঘোষ (৩৫) পিতা-অভি ঘোষ, মাতা-শ্রীমতি সবিত্রী, সাং-সোনা মসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে আটক করে।

    তাতক্ষনিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
    গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ