ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পুলিশ প্রেমিকের সাথে ঝগড়া করে পৃথিবী ছাড়লো তরুনী

    পুলিশ প্রেমিকের সাথে ঝগড়া করে পৃথিবী ছাড়লো তরুনী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমিকের সাথে মোবাইল ফোনে ঝগড়ার পর প্রেমিকা আত্মহত্যা করেছে প্রীতি আক্তার নামে এক তরুণী। শুক্রবার (৮ মার্চ) রাত ৯ টায় নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে ঘটনা ঘটেছে।

    সে উপজেলার পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। গত তিন বছর যাবৎ জিহাদ নামে এক পুলিশ সদস্যের সাথে তার প্রেমের সর্ম্পক চলে আসছিল। 

    জিহাদ রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। তবে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

    মেয়ের মা জানান, মোবাইল ফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ে তার নিজ কক্ষে চলে যায়। মেয়ের বাবা মসজিদে তারাবি নামাজ আদায় করে বাসায় ফিরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা খোলার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে উপরের ভ্যান্টিলেটর ভেঙে দেখতে পান গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে প্রীতি আক্তার। 

    ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

    পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, তদন্তের মাধ্যমে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

     


    বোরহান মেহেদী/নরসিংদী/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ