ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার, গ্রেপ্তার ১২

      সুন্দরবনের খালে বিষ প্রয়োগে মাছ শিকার, গ্রেপ্তার ১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনের জাপসি নদীর খালে বিষপ্রয়োগ করে মাছ শিকার চক্রের মূল হোতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার (৮ এপ্রিল) র‍্যাব-৬ অ‌ধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমদ সংবাদ সম্মেলনে এ তথ্য জা‌নিয়েছেন। 

    এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মোংলার জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন- মো. সাদ্দাম বৈদ্য (২৭), মো. শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), মো. জাকির হোসেন (২৮), মো. খায়রুল মোড়ল (২৫), আব্দুস সালাম গাজী (৩৬), মো. বাচ্চু সানা (৩৫), মো. আবু সাইদ সরদার(৩০), মো. নাজমুল সরদার (২৮), মো. আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মো. সালাম সানা (৩০)।

    এরা সকলেই দাকোপ থানাধীন কালাবগী সুতারখালী এলাকার বাসিন্দা। এ ছাড়া অপর আসামি ইকরামুল সরদার (৩১) রূপসা এলাকার বাসিন্দা।
     
    র‌্যাব-৬ জানায়, গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে সুন্দরবনের অভয় আশ্রম ঘোষিত বাগেরহাটের মোংলার জাপসি নদীর গোলের খালের মুখে বিষ প্রয়োগে মাছ শিকার করা হচ্ছিল। র‌্যাবের একটি টিম অভিযাম পারিচালনাকালে দেখতে পায় ওই খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে এবং ভেসে থাকা মাছগুলো কয়েকটি নৌকায় তোলা হচ্ছে। 

    নৌকায় থাকা মৎস্য শিকারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে।

    অভিযানকালে আসামিদের কাছ থেকে বিষ প্রয়োগ করে মাছ শিকারের কাজে ব্যবহৃত ৬ বোতল বিষ, ৪টি জাল, ৫টি ইঞ্জিন বিহীন কাঠের নৌকা ও বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি মাছ জব্দ করা হয়।

    উদ্ধার করা আলামত ও আসমিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ