ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • স্বৈরাচারী সরকারের পতনে প্রয়োজনে জীবন দেব : আ স ম রব

    স্বৈরাচারী সরকারের পতনে প্রয়োজনে জীবন দেব : আ স ম রব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, পৃথিবীর কোনো দেশেই ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে কেউ একা ক্ষমতাচ্যুত করতে পারেনি। যত বড় রাজনৈতিক দলই হোক তা সম্ভব হয়নি। এজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হয়েছে।

    তিনি বলেন, আমরা ঐক্যফ্রন্ট নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। কিন্তু আন্দোলন করতে পারিনি। কয়েকটি জনসভা করেছি মাত্র। স্বৈরাচারী সরকারকে পতন করতে হলে প্রয়োজনে জীবন দেব। স্বৈরাচারী সরকারের পতনে দুই-চারটা জীবন উৎসর্গ করতে হয়। 

    শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা জেএসডির প্রতিনিধি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন। লক্ষ্মীপুর শহরের কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

    তিনি আরও বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। আমিও প্রতিষ্ঠাকালীন নেতা। কিন্তু এখন আমি আওয়ামী লীগ করি না। আমার মতো আরও ৫০ জনের নাম বলতে পারব যারা আওয়ামী লীগ থেকে সরে দাঁড়িয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারী সরকার গঠনের কারণেই প্রতিষ্ঠাকালীন নেতারা আজ আওয়ামী লীগের সঙ্গে নেই। 

    আ স ম আবদুর রব বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমরা বঙ্গবন্ধুকে নেতা বানিয়ে ঐক্য করেছি। এখন স্বৈরাচারী সরকারের পতনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে ডেকে একসঙ্গে আন্দোলনে নামতে হবে। ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন না করলে হয়তো আজ স্বাধীন বাংলাদেশ পেতাম না।

    জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ মনছুরুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, জেএসডি নেতা অধ্যক্ষ আবদুল মোতালেব। সভায় জেএসডি জেলা ও উপজেলার বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন। 

    আলোচনা শেষে জেলা জেএসডির সম্মেলনের জন্য মনছুরুল হককে আহ্বায়ক ও আবদুল মোতালেবকে যুগ্ম-আহ্বায়ক করে ২৬ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি ঘোষণা করেন তানিয়া রব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ