ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • মূল্য নির্ধারণের জেরে সিলেটে মাংস বিক্রি বন্ধ

    মূল্য নির্ধারণের জেরে সিলেটে মাংস বিক্রি বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন সিলেট নগরী এলাকার ব্যবসায়ীরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।

    সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন, ‌‌‌সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু আমরা যে দামে গুরু বা ছাগল কিনি সে অনুযায়ী সিসিক নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হয়। আমরা গত এক মাস থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে এলেও সর্বশেষ সিসিক কর্তৃক ধার্যকৃত দাম ওই ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিচ্ছি। আমরা লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না।

    তিনি আরও বলেন, সিলেটের বাইরে অন্যান্য স্থানে এ দামের চাইতে বেশি টাকায় গরু ও ছাগলের মাংস বিক্রি করা হয়। আমরা গরু-ছাগল কিনি সিলেটের বাইরে থেকে। তাই পশুর দাম পড়ে বেশি। আমরা সারাদেশে এক দাম নির্ধারিত করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

    ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখবেন বলে জানান তারা।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ