ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নেশায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

    নেশায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর হাজারীবাগে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী সামিনা আক্তারের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সামিনার ছেলে লিটন জানান, বাবা তেমন কিছু করত না। মাঝে মাঝে রিকশা চালাতো। তবে প্রতিদিন মদ পান করত আর মায়ের সঙ্গে ঝগড়া করত।

    শুক্রবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে মায়ের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পরপরই মাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায়।

    নিহতের ছেলে লিটন মিয়া আরো বলেন, ‘বাবা বিভিন্ন সময়ে নেশা করে এসে মায়ের ওপর নির্যাতন করত। বাবার নামে রংপুরে দুই-তিনটি মামলাও রয়েছে।’

    সত্যতা নিশ্চিত করেন হাজারীবাগ থানার এসআই মধুসূদন মজুমদার বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অভিযুক্তকে আটকে চেষ্টা চলছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ