ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • প্রতিবাদে সামিল যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরাও

    প্রতিবাদে সামিল যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরাও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে টিপ পরায় এক শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা। তারা সবাই টিপ পরে ওই শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়েছেন। মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়।

    ফেসবুকে দূতাবাস জানায়, এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সকল বাংলাদেশির সাথে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যগণ বাংলাদেশের মানুষের বিভিন্নতা উদযাপনপূর্বক সকল ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে উক্ত শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন।

    উল্লেখ্য, টিপকাণ্ডে শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় মামলা হয়েছে। হেনস্থার অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ