ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • অভাবের তাড়নায় কু‌য়েট শিক্ষার্থীর আত্মহনন

    অভাবের তাড়নায় কু‌য়েট শিক্ষার্থীর আত্মহনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভা‌বের তাড়নায় দীনমজুর সুব্রত রা‌য়ের ছে‌লে খুলনা প্রকৌশল ও প্রযু‌ক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ই‌ন্জি‌নিয়া‌রিং বিভা‌গের তৃতীয় সে‌মিষ্টা‌রের শিক্ষাথী অন্তু রায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  ক‌রে‌ছেন।

    তি‌নি খুলনা জেলার ডুমু‌রিয়া উপ‌জেলার গুটু‌দিয়া গ্রা‌মের বা‌সিন্দা। রবিবার টাকার জন্য তি‌নি খুলনা থে‌কে বা‌ড়ি আসেন। তার মা ধার ক‌রে তা‌কে ৩০০০ টাকা জোগাড় ক‌রে দেন। সোমবার তার খুলনায় ফি‌রে যাওয়ার কথা ছিল।

    অন্তুর স্বজ‌নেরা জানান, অত্যন্ত হা‌সি খু‌শি ছিল অন্তু। তার বাবা দীন মজুরী ক‌রেন। অন্তু পড়া‌লেখার খরচ চালা‌তে প্রাই‌ভেট পড়া‌তেন। তার বোন এবার এসএস‌সি প‌রীক্ষা দে‌বেন। সোমবার দুপু‌রের দি‌কে তাদের জরাজীর্ন ঘরের আড়ার সা‌থে গলাই ফাঁস দেওয়ায় তাৎক্ষণিক তা‌কে উদ্ধার ক‌রে প্রথ‌মে ডুমু‌রিয়া হাসপাতা‌লে নেয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষনা ক‌রেন।

    পু‌লিশ লাশ ময়না তদন্তের জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ম‌র্গে প্রেরন ক‌রে‌ছে। ডুমু‌রিয়া থানার অ‌ফিসার ইন চার্জ মোঃ ওবাইদুর রহমান ব‌লেন, অভাব অনটন ও আর্থিক সংকটের  কারণে ছেলেটি আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ