ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • মোংলায় হাত-পা বাধা অবস্থায় ছাত্রলীগ নেতা উদ্ধার

    মোংলায় হাত-পা বাধা অবস্থায় ছাত্রলীগ নেতা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের মোংলায় হাত-পা বাঁধা শাহারুল ইসলাম (২৮) নামের এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  ব্রাম্মনমাঠ এলাকার আঃ হাকিম হাওলাদার এর বাড়ির পাশ থেকে উদ্ধার করে। চাঁদপাই ইউপি ২নং ওয়ার্ডের বাসিন্দা আঃ ছাত্তার শেখ এর ছেলে মোঃ আলমগীর শেখ ওই যুবককে অচেতন আবস্থায় দেখতে পেয়ে ট্রিপল নাইন (৯৯৯) এ ফোন করে পুলিশকে জানান। পরে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।

    শাহারুল ইসলাম বাগেরহাট জেলার হরিণখানা  গ্রামের তানজিলুর রহমান এর ছেলে।

    সাথে সাথেই মোংলা সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও মোংলা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও মুখ বাধা রশি ও টেপ উদ্ধার করেন।

    স্থানীয় আঃ হাকিম জানান, ধারণা করা হচ্ছে, রাতে কে-বা কারা মারধর করে হাত-পা বাঁধা অবস্থায় আমার বাড়ির পাশে পাড়ে ফেলে যায়। 

    মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হাওলাদার বলেন, আমি এখান থেকে যাওয়ার সময় রাস্তার পাশে মানুষের ভীড় দেখি। মানুষের গোঙানির শব্দ শুনে তার কাছে গিয়ে রশি দিয়ে পিছনে হাত ও পা বাঁধা ও মুখে টেপ দেওয়া অবস্থায় এক যুবককে দেখতে পাই। এ সময় স্থানীয়দের সহায়তায় তাকে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।

    মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স যাই। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। সুস্থ হওয়ার পর শাহরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য জানা যাবে।

    মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম হোসেন জানান, তার শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। আমাদের এখানে ভর্তি আছে। আমরা অবজার ভিষনে রাখবো।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ