ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

    পদ্মায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

    শুক্রবার (১ এপ্রিল) দুপুরে মহানগরীর বড়কুঠি ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের বয়স আনুমানিক বয়স ৩৫ বছর হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

    রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি অন্য কোথাও থেকে নদীতে ভেসে এসেছে। তার মুখে দাঁড়ি আছে। পরনে ছিল গাঢ় নীল রঙের পাঞ্জাবি, সাদা স্যান্ডো গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট।

    ওসি বলেন, মরদেহ উদ্ধারের আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাতে দেখা গেছে- মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, নির্যাতনের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ নদীতে ডুবিয়ে দিয়েছিল। পরে মরদেহ ভেসে ওঠে এবং ভাসতে ভাসতে এখানে আসে।

    ওই ব্যক্তির মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ