ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রুবলে দাম না মেটালে গ্যাস বন্ধ

    রুবলে দাম না মেটালে গ্যাস বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ান মুদ্রা রুবলে দাম না মেটালে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করা আদেশে বলা হয়েছে, ক্রেতাদের অবশ্যই রুশ ব্যাংকে রুবল অ্যাকাউন্ট খুলতে হবে।

    শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী বিদেশি ক্রেতাদের রাশিয়ার গাজপ্রমব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাদের ইউরো বা ডলার সেখানে পাঠাতে হবে। তারপর গাজপ্রমব্যাংক সেই মুদ্রা রুবলে বিনিময় করে তা থেকে গ্যাসের দাম হিসেবে কেটে নেবে।

    প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিনের আদেশ মতে আজ থেকেই এই অ্যাকাউন্ট খোলা যাবে।

    আদেশে আরও বলা হয়েছে, 'কেউ আমাদের বিনা পয়সায় কিছু দেয় না, আর আমরাও দাতব্য খুলে বসিনি। এর মানে হচ্ছে—সব চুক্তি স্থগিত করা হবে।'

    বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া থেকে জ্বালানি কেনার প্রক্রিয়া গতিশীল রাখতে গাজপ্রমব্যাংকের ওপর পশ্চিমের দেশগুলো এখনো কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। তাই ইউরোপীয় ক্রেতারা সহজেই তাদের মুদ্রা সেই ব্যাংকে পাঠাতে পারবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ