ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ‘পুতিন নিজের খোঁড়া গর্তে পড়েছে’

    ‘পুতিন নিজের খোঁড়া গর্তে পড়েছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন সামরিক অভিযান শুরু করে পুতিন নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন। এক সাক্ষাৎকারে এ কথা বলেন, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। শুক্রবার (১ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

    ওয়ালেস বলেন, পুতিনের বাহিনী আর আগের মতো নেই। তার সেনাবাহিনী এখন ক্লান্ত। এই অভিযানে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার এই বিশাল বাহিনীর খ্যাতি নষ্ট করা হয়েছে। আসলে নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছেন পুতিন।

    তিনি বলেন, পুতিন ইউক্রেনের সঙ্গে যা করছেন তাকে শুধু এর পরিণতি নিয়েই বাঁচতে হবে না, বরং তিনি তার নিজের সেনাবাহিনীর সঙ্গে যা করেছেন তার পরিণতিও ভোগ করতে হবে।

    প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে শুক্রবার ৩৭তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। নিহত হয়েছেন অসংখ্য মানুষ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ