ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • ‘বিশ্বাসঘাতকদের’ বরখাস্ত করলেন জেলেনস্কি

    ‘বিশ্বাসঘাতকদের’ বরখাস্ত করলেন জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষেবার দুই সদস্যকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি বিষয়টি জানান। খবর বিবিসির।

    জেলেনস্কি ঘোষণা দেন, ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগে তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষেবার দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।

    তিনি বলেন, আজ বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় আমার নেই কিন্তু ধীরে ধীরে তারা শাস্তি পাবেন।

    তাদের বরখাস্ত করার পর অন্যদের সতর্ক করে দিয়ে জেলেনস্কি বলেন, ‘যারা ইউক্রেনের জনগণের প্রতি অনুগত থাকার সামরিক শপথ লঙ্ঘন করবেন তারা উঁচু পদে যেতে পারবেন না।’

    ২৪ ফেব্রুয়ারির পর থেকে রাশিয়ার হামলার প্রতিরোধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনও কোনো ফল মেলেনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ