ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি
  • রাশিয়ার ৪ প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা

    রাশিয়ার ৪ প্রতিষ্ঠান ও ৩ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার চার কোম্পানি ও তিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

    যে তিন রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হলেন, আলেকজান্ডার গেয়েভয়, আলেকজান্ডার চাসোভনিকভ এবং রোমান আলার। নিষেধাজ্ঞার কবলে পড়া চার প্রতিষ্ঠান হলো, আপ্পোলুন, আরকেব্রিজ, ঝিল-এম ও পারসেক।

    এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন উত্তর কোরিয়ার ছয় নাগরিকও, যারা চীন ও রাশিয়ায় বসবাস করছেন। এ নিষেধাজ্ঞার আওতায় নানা বিধিনিষেধের কবলে পড়বেন তারা। এ ছাড়া জাপানে ওই ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করা হবে।

    এর আগে যুক্তরাষ্ট্রও রাশিয়ার এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

    ওয়াশিংটনের অভিযোগ, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে জড়িত।

    সম্প্রতি উত্তর কোরিয়া জানিয়েছে, তারা নতুন ধরনের একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে।

    ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে দেওয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ