ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদে হামলার চেষ্টা, কারফিউ জারি

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রাসাদে হামলার চেষ্টা, কারফিউ জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের প্রাসাদে বিক্ষোভকারীরা হামলা চালানোর চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর দেশটির রাজধানীতে কারফিউ জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।

    খবরে বলা হয়, অর্থনৈতিক তীব্র সংকটের মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে হামলার চেষ্টা করছিলেন। এর পর পুলিশ কারফিউ জারি করে।

    এক বিবৃতিতে শ্রীলঙ্কার ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) সিডি বিক্রমরত্নে বলেন, কলম্বোর অধিকাংশ জেলায় এ কারফিউ ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ জারি থাকবে।

    শ্রীলঙ্কায় ব্যাপক বিদু্যৎ সংকট দেখা দিয়েছে।  এর মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে সব সড়কবাতি নিভিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা। 

    এ ছাড়া দেশটির বিদ্যুৎ খাতে একচেটিয়া আধিপত্য থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে দিনে ১৩ ঘণ্টা দেশজুড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন থাকবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ