ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি
  • রুবলে আপত্তি থাকলে গ্যাস বিক্রির চুক্তি বাতিল: পুতিন

    রুবলে আপত্তি থাকলে গ্যাস বিক্রির চুক্তি বাতিল: পুতিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ নয়— এমন দেশগুলোর যদি রুবলের বিনিময়ে গ্যাস কিনতে আপত্তি থাকে, সেক্ষেত্রে সেসব দেশের সঙ্গে গ্যাস বিক্রি বিষয়ক চুক্তি বাতিল করবে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার এক ভাষণে এই সতর্কবার্তা দিয়েছেন।

    টেলিভিশনে সম্প্রচারিত এসই ভাষণে পুতিন বলেন, ‘গ্যাস বিক্রি বিষয়ক নতুন নিয়ম আজ চুড়ান্ত করা হয়েছে। এ বিষয়ক একটি ডিক্রিতে আমি স্বাক্ষর করেছি। এটা খুবই সহজ একটি নিয়ম। যে কোনো রুশ ব্যাংকে একটি রুবল অ্যাকাউন্ট খুলুন এবং সেই অ্যাকাউন্টে গ্যাসের মূল্য পরিশোধ করুন। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।’

    ‘যদি কোনো দেশ এই নিয়ম না মানে, সেক্ষেত্রে এটি ত্রুটি হিসেবে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দেশকে তার পরিণতি ভুগতে হবে। আমরা (গ্যাস বিক্রির) চুক্তি বাতিল করতে বাধ্য হবো। এই পৃথিবীতে কোনো কিছুই বিনে পয়সায় পাওয়া যায়না এবং আমরা এখনে কোনো দানসত্র খুলে বসিনি।’

    গত ২৩ মার্চ এক ঘোষণায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া তার ব্যবসায়িক অংশীদারদের আগের মতোই গ্যাস সরবরাহ করে যাবে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের যে দাম, সেই দামেই গ্যাস বিক্রি করবে রাশিয়া।

    তবে যেসব বিদেশি ক্রেতা রাশিয়ার গ্যাস কিনতে আগ্রহী, তাদেরকে গ্যাসের বিনিময়মূল্য পরিশোধ করতে হবে রুশ মুদ্রা রুবলে। এক্ষেত্রে গ্যাস কেনার আগে বিদেশি ক্রেতাদের রাশিয়ার মুদ্রাবাজার থেকে প্রথমে রুবল কিনতে হবে।

    গত ২৮ মার্চ সাত শিল্পোন্নত দেশ ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও জাপানের জোট জি৭ জানিয়েছে, রাশিয়ার এই শর্ত গ্যাস বিক্রয় চুক্তির লঙ্ঘণ এবং জোটের সদস্যরা রুবলের বিনিময়ে গ্যাস কিনবে না।

    ৩১ তারিখের ভাষণে এ বিষয়ে রাশিয়ার অবস্থান ফের স্পষ্ট করলেন পুতিন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ