ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নিবিড় পর্যবেক্ষণে কল্যাণ পার্টির চেয়ারম্যান

    নিবিড় পর্যবেক্ষণে কল্যাণ পার্টির চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। স্ট্রোক করার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হাই ডিপেনডেনসি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

    সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের এনজিওগ্রাম করা হয়েছে। তার রক্তক্ষরণের উৎস চিহ্নিত করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধে চিকিৎসকরা দুই দিন সময় চেয়েছেন। শনিবার তার অস্ত্রোপচার করা হতে পারে।

    জানা গেছে, গতকাল থেকে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম কিছুটা কথা বলতে পারছেন। তার কাছে পরিবারের বাইরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। 

    কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব জানান, জেনারেল ইবরাহিম মঙ্গলবার সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়। তার স্ট্রোক হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ