ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার
  • মারিওপোলে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

    মারিওপোলে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

    খবরে বলা হয়, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকরা যেন নিরাপদে সরে যেতে পারেন সে জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

    মন্ত্রণালয় জানায়, মারিওপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বন্দর বেরদিয়ানস্ক হয়ে জাপোরিঝঝিয়ায় একটি মানবিক করিডোর বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় খোলা হবে।

    এর আগে ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিওপোলে দেশটির সেনারা আত্মসমর্পণ করলে গোলাবর্ষণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে মারিওপোলে ব্যাপক হামলা চালাচ্ছে দেশটির সেনারা। এ শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে মস্কো কৌশলগতভাবে বেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ