ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রাশিয়া: এটি কিন্তু যুদ্ধবিরতি নয়

    রাশিয়া: এটি কিন্তু যুদ্ধবিরতি নয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের মধ্যস্থতায় মঙ্গলবার শান্তি আলোচনার পর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা দিয়েছে রাশিয়া।

    মস্কো বলছে, তারা রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে দেবে।

    রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান,  ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে ও আলোচনা পরবর্তী ধাপে নিয়ে যেতে কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া। রুশদের এমন ঘোষণার পর অনেকেই ভাবছেন হয়তবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেছে বা দুই পক্ষের মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে।

    বিষয়টি পরিস্কার করেছেন রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেডেনেস্কি। তিনি বলেছেন কিয়েভে হামলা চালানো হবে না মানে এই নয় যে রাশিয়া ইউক্রেনেই হামলা করা বন্ধ করে দেবে। 

    তিনি বলেছেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়। 

    এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজকে ভ্লাদিমির মেডেনেস্কি বলেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়।  এ দ্বন্দ্ব ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার যে আকাঙ্খা আমাদের আছে এটি তারই অংশ। আমরা চাচ্ছি অন্তত এখানে দ্বন্দ্ব বন্ধ হোক। 

    তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে। এটি সবে মাত্র শুরু।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ