ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • দুধ ও খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা

    দুধ ও খেজুর মিশিয়ে খাওয়ার উপকারিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুধ ও খেজুর -দুটিই আয়রনের ভাল উৎস।  দুধের স্বাদ বাড়াতে তার মধ্যে দুটি খেজুর মিশিয়ে আরও উপকারিতা পাওয়া যায়। তবে কেবল স্বাদ বাড়াতেই নয়, এই পানীয় পুষ্টিগুণেও ভরপুর। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দুর্বল দৃষ্টিশক্তি— একাধিক রোগ-ব্যাধি দূর করতে এই পানীয়টির কোনও জুড়ি নেই। এছাড়াও দুধ আর খেজুর একসঙ্গে মিশিয়ে খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

    রক্তশূন্যতা নিরাময় করে : প্রতি দিন সকালে, খালি পেটে দিনের নির্দিষ্ট সময়ে দুধ এবং খেজুর একসঙ্গে খেতে পারলে রক্তশূন্যতা দূর হয়।  

    দুর্বলতা দূর করে : গ্রীষ্মের দিনে অল্প কাজ করেই সবাই ক্লান্ত হয়ে পড়েন। সারা দিন শরীর চাঙ্গা রাখতে এই পানীয় দারুণ উপকারী। সকালে অফিস যাওয়ার তাড়াহুড়োয় অনেকেই নাশতা না করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এক গ্লাস দুধের মধ্যে তিন-চারটে খেজুর মিশিয়ে খেলে অনেক ক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। গ্লুকোজ এবং ফ্রুকটোজে ভরপুর খেজুর শরীরে শক্তির জোগান দেয়।

    ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না : খেজুর ও দুধে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় ত্বকের বার্ধক্যজনিত লক্ষণগুলি দূরে ঠেলে দেয়। চুলকানি বা প্রদাহ দূর করতেও এই পানীয় বেশ উপকারী। হালকা গরম দুধে চারটি খেজুর মিশিয়ে খেলে ত্বকে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। নিয়মিত খাদ্যতালিকায় এই পানীয় রাখলে ব্রণ, ফুসকুড়ির সমস্যাও দূর হয়। যাদের অতিরিক্ত চুল পড়ছে তারাও এই পানীয় খেতে পারেন।

    হজমের সমস্যায় দারুণ উপকারী : গরমকালে এমনিতেই কোনও ভারী খাবার খেলে হজমের সমস্যা হয়। অল্প খেলেই পেট ভার হয়ে থাকে, গ্যাসের সমস্যা হয়। এই সমস্যা দুর করতে দুধ আর খেজুরের মিশ্রণ বেশ উপকারী। খেজুরে প্রচুর মাত্রায় ফাইবার থাকে, তা হজম প্রক্রিয়াকে তরান্বিত করে।

    গাঁটের ব্যথা নিরাময় করে : দুধ ক্যালসিয়ামের খুব ভাল উৎস। দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে হাড় মজবুত হয়। গাঁটের ব্যথার সমস্যা থাকলেও এই পানীয় খেলে সুফল মিলবে।

    চোখের সমস্যায় : দৃষ্টিশক্তি ভালো রাখতেও খেজুর দুধ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। চোখে আঞ্জনির হলে এই পানীয় খেলে উপকার পেতে পারেন। যারা একটানা কম্পিউটারের সামনে কাজ করেন তাদেরও চোখের উপর বেশ চাপ পড়ে। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে। এ ক্ষেত্রেও খেজুর দুধ খেতে পারেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ