ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ঘাতকের ছুরিকাঘাতে একমাত্র ছেলে হারালো মা!

    ঘাতকের ছুরিকাঘাতে একমাত্র ছেলে হারালো মা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব শত্রুতার জের ধরে মোংলায় শাহিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।   নিহত শাহিন মোংলা  পৌরশহরের মোংলা পৌর শহরের ৮নং ওয়ার্ডের ছাড়া বাড়ি এলাকার একরামুল হকের ছেলে। আজ সোমবার (২৮ মার্চ)  আনুমানিক সন্ধ্যা ৭:৩০মিনিটের সময় এঘটনা ঘটে বলে জানান নিহত শাহিনের বোন জামাই জামাল হোসেন।

    নিহতের বড় বোন খাদিজা বেগম জানান, আমার ভাই শাহিন দেড় বছর আগে মারুফের তালাকপ্রাপ্তা স্ত্রী নাদিরাকে  বিয়ে করে, এরপর থেকেই বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি-ধামকি দিয়ে আসছিল মারুফ। আজ সন্ধ্যায় মারুফ সেই শত্রুতার জেরে আমার ভাইকে খুন করেছে।

    নিহত যুবকের বোন কান্নাজড়িত কণ্ঠে ভাইয়ের হত্যাকারীকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার দাবি করেন।

    মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম বলেন, শাহিনের পেটে বড় ধরনের ইনজুরি থাকায় রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

    মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, 'শাহীন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবরে হাসপাতালে আসি। এ ঘটনায় আইনি প্রক্রিয়াসহ আসামি গ্রেফতার চেষ্টা চলছে।'

    মারুফ খুলনা জেলার কয়রার আব্দুর রশিদের ছেলে। সে পৌর শহরের  ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি।

    পাঁচ ভাই বোনের মধ্যে সাহিন ছিলো একমাত্র ভাই, যার উপার্জনে চলতো মা-বোনের সংসার। কিছু দিন আগে একটি বোনকে বিয়েও দিয়েছেন শাহিন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ