ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • আগামী দিনে ক্ষমতায় আসবে বিএনপি: আফরোজা আব্বাস

    আগামী দিনে ক্ষমতায় আসবে বিএনপি: আফরোজা আব্বাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আগামী দিনে আবারও বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

    সোমবার (২৮ মার্চ) দুপুরে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে আয়োজিত জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

    জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, আগামী দিনে আবার বিএনপি ক্ষমতায় আসবে। দেশকে ও দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেবে।

    আফরোজা আব্বাস বলেন, বিএনপি সরকার নারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। আর এই অবৈধ সরকারের সময়ে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। আমরা এই অবৈধ সরকারের পদত্যাগ চাই। আমরা এই অবৈধ সরকারের মায়ের মমতা চাই না।

    চারিদিকে মানুষ না খেয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, তারা সাধারণ জনগণের কষ্টের উপার্জিত টাকা জনগণের পিঠে চাবুক মেরে লুটপাট করে বিদেশে পাচার করছে। আমরা মুক্তি চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা বাক স্বাধীনতা চাই। আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই।

    জাতীয়তাবাদী মহিলা দলের শীর্ষ এই নেতা বলেন, দেশে এখন রাজনৈতিক নৈরাজ্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণে মানুষ হাহাকার করছে। আর এদিকে সরকার সীমাহীন অর্থ সম্পদ লুটপাটের ব্যস্ত। অন্যদিকে জনগণের ওপর চলছে নির্যাতন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই জুলুমবাজ সরকারের কাছ থেকে পরিত্রাণ পেতে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

    আফরোজা আব্বাস বলেন, স্বাধীনতার এ মাসে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশি জাতির জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, একমাত্র তিনিই জীবনের প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে জয়লাভ করেছিলেন।

    এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এ দিন সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন  কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।

    জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রীনা পারভিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, মমতাজ বেগম লিপি, রেজেকা সুলতানা ফেন্সী, অ্যাডভোকেট জিন্নাত আরা রোজী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট আদম সুফী, রেজাউল করিম শাহীন, সুলতানা রাজিয়া, লাইলী, লায়লা আঞ্জুমান্দ বানু মুক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ