ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • আগামী অর্থবছরের বাজেট পেশ ৩ জুন

    আগামী অর্থবছরের বাজেট পেশ ৩ জুন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২ জুন বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার (১১ মে) এই অধিবেশন আহ্বান করেছেন।

    আগামী অর্থবছরের বাজেট পেশ হবে অধিবেশন শুরুর পরদিন ৩ জুন বৃহস্পতিবার। এবারের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ৬ লাখ কোটি টাকা হতে পারে বলে জানা গেছে।


    করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের বাজেট অধিবেশনের মতো এবারও অধিবেশনটি সংক্ষিপ্ত ও স্বাস্থ্যবিধি মেনে হবে।

    এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, আগামী ২ জুন অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। বাজেট পেশ হবে পরদিন ৩ জুন বৃহস্পতিবার।

    জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট পেশ। বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। এই বাজেট সংক্রান্ত সব এমপি ও কর্মকর্তাদের করোনা টেস্ট করা হবে। এ অধিবেশনে তুলনামূলক তরুণ এমপিদের সংসদে উপস্থিত থাকার জন্য উৎসাহ দেয়া হবে।

    অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর সংস্পর্শে যেতে লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট। সর্বনিম্ন সংখ্যক ব্যক্তিদের নিয়ে অধিবেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ