ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • কিভাবে বুঝবেন আপনি জন্ডিসে আক্রান্ত?

    কিভাবে বুঝবেন আপনি জন্ডিসে আক্রান্ত?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরমে তাপমাত্রা বাড়তেই নানা রকম হজমজনিত সমস্যা, পেটের গোলমাল দেখা দিচ্ছে মানুষের। পেটের নানাবিধ সমস্যা থেকেই জন্ম নেয় জন্ডিসের মতো রোগ। চিকিৎসকদের মতে, মূলত খাদ্য ও পানি থেকেই এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করে। রক্তে হলুদ রঙের পিত্ত বিলিরুবিন বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। বিলিরুবিন শরীরের স্বাভাবিক রক্তচলাচল ব্যাহত করে। জন্ডিস একটি অবস্থার নাম। অসুখটি মূলত হেপাটাইটিস। এর ভাইরাস সরাসরি লিভারকে আক্রমণ করে। এর লক্ষণও অনেক সময়ে খুব সহজে ধরা পড়ে না, বা পানি বেশি করে খেলে সেসব লক্ষণ চলেও যায়। প্রাথমিক অবস্থায় অবহেলা করলে জন্ডিস মারাত্মক আকার নিতে পারে।

    জন্ডিস সাধারণত তিন প্রকার হয়
    ১. প্রিহেপাটিক জন্ডিস
    ২. হেপাটোসেলুলার জন্ডিস
    ৩. পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস

    কীভাবে বুঝবেন জন্ডিসে আক্রান্ত কি না?

    ১. ওজন হ্রাস: যকৃতে কোনও সমস্যা দেখা দিলে ওজন কমে যেতে পারে। আর জন্ডিসও সরাসরি লিভারে আঘাত করে। হজম প্রক্রিয়ায় অপরিহার্য ভূমিকা পালন করে যকৃৎ বা লিভার। শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার। এটি ক্ষতিগ্রস্ত হলে ক্ষুধা কমে যায়। খাওয়া-দাওয়ায় অনীহা দেখা দেয়। ধীরে ধীরে ওজন কমতে থাকে।

    ২. ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া: জন্ডিসের সমস্যার অন্যতম লক্ষণ হল ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া। এই অবস্থায় লিভারে পিত্ত জমা হতে থাকে। হলুদ রঙের পিত্ত জমে থাকার ফলে ত্বক ও চোখ হলুদ বর্ণ ধারণ করে। জমে থাকে পিত্ত পিত্তনালীতে প্রদাহ সৃষ্টি করে। ফলে জন্ডিস হলে পেটে জ্বালা ভাব থাকে।

    ৩. পেটে ব্যথা: জন্ডিস হলে মাঝেমাঝেই পেটে ব্যথা করে ওঠে। বিশেষ করে পাঁজরের নীচের ডান দিকে সর্বক্ষণ ব্যথা হয়। বমি ভাবও থাকে। এমন লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। দেরি হলে সমস্যা বাড়তে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ